Learn about computer keyboards questions and answers in bengali (Part-6)

Learn about computer keyboards questions and answers in bengali (Part-6)

কম্পিউটার Keyboards বিষয়ে ১১টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বাংলা ভাষায় শিখুন । বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষা অর্জন করা অত্যান্ত জরুরী। তাই ধারাবাহিক ভাবে শিক্ষা পেতে আমাদের সাইট অনুশরণ করুন । প্রশ্ন ও উত্তরের মাধ্যমে কম্পিউটার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবো ।পর্ব-৬ এর মাধ্যমে ১১ (৫১-৬১) টি প্রশ্ন ও উত্তর নিচে তুলে ধরলাম।আশা করি আপনাদের কাজে আসবে ।


৫১

Key – বোর্ড কি ?

উঃ-

কী- বোর্ড হল কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস । কী-বোর্ডের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন তথ্য বা নির্দেশ পাঠানো যায় । এই বোর্ডে ৮৪ থেকে ১০৫টি key থাকে আবার কোনো কোনো key বোর্ডে ১১২টি পর্যন্ত key থাকে ।এই key গুলিতে ইংরাজি বর্ণ,সংখ্যা,বিভিন্ন প্রকার চিহ্ন ও সংকেত মুদ্রিত থাকে ।এই key গুলির চেপে কম্পিউটারে নির্দেশ পাঠানো হয় ।

৫২

Key বোর্ডের বৈশিষ্ট্য লেখ ?

উঃ-

·       Key বোর্ডের মাধ্যমে কোনো নির্দেশকে সরাসরি কম্পিউটারে প্রবেশ করানো যায় ।

·       Key বোর্ডের সব keyএর দুটি করে কাজ করার ক্ষমতা থাকে ।

·       Key বোর্ড অন্যান্য ইনপুট যন্ত্রের তুলনায় দামে সস্তা হওয়ায় ব্যবহার ব্যায়ও কম হয় ।

৫৩

কম্পিউটারের key বোর্ডের কার্যকারিতা অনুযায়ী key গুলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি ?

উঃ-

কম্পিউটারের key বোর্ডের কার্যকারিতা অনুযায়ী key গুলিকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে-

·       অ্যালফা নিউমেরিক key

·       নিউমেরিক বা লজিক্যাল key

·       ফাংশান key

·       এ্যরো key বা কারসার মুভমেন্ট key

·       স্পেশাল key

৫৪

আলফা বেটিক key-কাকে বলে ?

উঃ-

কীবোর্ডের বাম পাশের অংশে যেখানে A থেকে Z পর্যন্ত (Q থেকে M) কীগুলো সাজানো রয়েছ এই অংশকে আলফা বেটিক অংশ এবং এই কীগুলোকে আলফা বেটিক কী বলে।

৫৫

নিউমেরিক বা লজিক্যাল key-কাকে বলে ?

উঃ-

বামপাশের অংশে ফাংশন কী এর নীচের লাইনে ১ থেকে ০ পর্যন্ত সংখ্যা এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি বিভিন্ন সাংকেতিক চিহ্ন যুক্ত কীগুলোকে নিউমেরিক বা লজিক্যাল কী বলে।

৫৬

ফাংশন key –কাকে বলে ?

উঃ-

কীবোর্ডের বাম পাশের অংশে সবচেয়ে উপরে এক লাইনে পাশাপাশি F1 থেকে F12 আবার কোন কীবোর্ডে F15 পর্যন্ত কী থাকে এই কীগুলোকে ফাংশন কী বলে।

৫৭

এ্যারো key বা কারসার মুভমেন্ট key -কাকে বলে ?

উঃ-

কীবোর্ডের মাঝের অংশে নীচে চারটি তীর চিহ্নিত কী আছে, এদেরকে অ্যারো কী  বা কারসার মুভমেন্ট key  বলে।

৫৮

স্পেশাল key বা বিশেষ কী-কাকে বলে ?

উঃ-

কীবোর্ডের অনেকগুলো কী বিশেষ বিশেষ কার্যসম্পন্ন করে থাকে।কাজের বিশেষত্বে এদেরকে স্পেশাল key বা বিশেষ কী বলা যায়।

৫৯

কয়েকটি বিশেষ key এর নাম লেখ ?

উঃ-

·       Esc: ইএসসি কী

·       Tab: ট্যাব কী

·       Caps Lock: ক্যাপস লক কী

·       Shift: শিফট কী

·       Ctrl: সিটিআরএল কী

·       Alt: এএলটি কী

·       Space Bar স্পেসবার কী

·       Delete ডেল বা ডিলেট কী

·       Enter কী

·       Pushe/Break

·       Print Screen

·       Home

·       End

·       Page Up

·       Page Down

·       Insert

·       Back Space

·       Num Look

·       Start Menu key

৬০

নিচের কয়েকটি বিশেষ key এর কাজ লেখ –

Esc: ইএসসি কী,Tab: ট্যাব কী,Caps Lock: ক্যাপস লক কী,Shift: শিফট কী,Ctrl: সিটিআরএল কী,Alt: এএলটি কী,Space Bar স্পেসবার কী,Delete ডেল বা ডিলেট কী,Enter কী,Pushe/Break,Print Screen,Home,End,Page Up,Page Down,Insert,Back Space,Num Look,Start Menu key etc

উঃ-

1 ) Esc: ইএসসি কীঃ কম্পিউটারে প্রদাণ করা কোন নির্দেশ পালনের আগেই সেটা বাতিল করার জন্য এই কী ব্যবহার হয়।

 

2 ) Tab: ট্যাব কীঃ এই কী দ্বারা কোন তথ্য বা লেখা ডকুমেন্ট লাইনকে নির্দিষ্ট দুরত্বে সরিয়ে নেওয়া যায়। 

 

3 ) Caps Lock: ক্যাপস লক কীঃ ক্যাপস লক কী অন থাকলে ইংরেজী হাতের লেখা বড় হাতের হয় অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়।

4) Shift: শিফট কীঃ এই কী চেপে ধরে লিখলে বড় হাতের বা ক্যাপিটাল লেটার লেখা হয় বাংলায় উপরের লেখাগুলো লেখা যায়।

5) Ctrl: সিটিআরএল কীঃ এটা একটি কমান্ড কী বা কম্পিউটারকে নির্দেশ প্রদাণের কী। কিন্তু এটা ফাংশন কীগুলোর মতো স্বয়ং সম্পূর্ণ নয়। এই বোতাম চেপে ধরে কীবোর্ডথেকে অন্য অক্ষরযুক্ত বোতাম চেপে কমান্ড মিতে হয়।


6)Alt: এএলটি কীঃ বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন নির্দেশ দেওয়ার জন্য সহযোগি কমান্ড কী হিসেবে কাজ করে।
7) Space Bar স্পেসবার কীঃ কীবোর্ডের সবচেয়ে বড় বোতাম এটি। পাশাপাশি কিছু অক্ষর বা শব্দের মধ্যে বিরতি বা ফাক তৈরীর কাজে এই কী ব্যবহার করা হয়।


8) Delete ডেল বা ডিলেট কীঃ ডকুমেন্টের কোন অংশ বা সম্পূর্ণ অংশ মুছে ফেলতে এই কী ব্যবহৃত হয়। 

 

9) Enter কীঃ এটি মূলত: একটি কমান্ড কী। কম্পিউটারকে কোন নির্দেশ দিয়ে তা কার্যকর করার জন্য এই কী ব্যবহার করা হয়। লেখার সময় নতুন প্যারা তৈরীতেও একে ব্যবহার করা হয়।
10) Pushe/Break: কম্পিউটারে কোন লেখা দ্রুতগতির কারণে পড়তে অসুবিধা হলে এই কী চাপ দিয়ে তা পড়া যায়।

 

11) Print Screen: কম্পিউটারের পর্দায় দৃশ্যত যা কিছু থাকে তা প্রিন্ট নিতে এই কী ব্যবহার করা হয়।

 

12) Home : এই কী ব্যবহার করে মাউস পয়েন্টার লেখা বা পাতার প্রথমে আনা যায়।
13 ) End : এই কী ব্যবহার করে মাউস পয়েন্টার লেখা বা পাতার শেষে আনা যায়।

 

14 ) Page Up: এই কী ব্যবহার করে মাউস পয়েন্টার লেখা বা পাতার উপরের দিকে নেওয়া যায়।

 

15) Page Down: এই কী ব্যবহার করে মাউস পয়েন্টার লেখা বা পাতার নীচের দিকে নেওয়া যায়।

16)  Insert:  কোন লেখার মাঝে লিখলে তা সাধারণত লেখার পানদিকে লেখা হয়, কিন্তু এই ব্যবহার করে লিখলে তা আগের লেখা বর্ণের উপর ওভার রাইটিং হয়। কাজ শেষে আবার এই কী চাপলে তা আগের অবস্থানে ফিরে আসে।



17) Back Space: লেখার পিছনের অংশ মুছে ফেলতে এই কী ব্যবহার করা হয়।

18)Num Look: এই কী চাপা থাকলে কীবোর্ডের ডান পাশের অংশের কীগুলো চালু হয়।এটা চালু থাকলে কীবোর্ডের ডান কোনায় ছোট বাতি জ্বলতে থাকে।

19) Start Menu key: এই কী চেপে ষ্ট্যাট মেনুর বিভিন্ন প্রোগ্রাম ওপেন করা যায়।

৬১

Key বোর্ড এর ফাংশন key অর্থাৎ F1 – F12 KEYগুলির কাজ লেখ ?

উঃ-

F1-এই KEY সাধারনত কোনো ফাইল বা প্রোগ্রাম বিষয়ে জানতে ব্যবহার করা হয়।

 

F2-এই KEY কোনো ফাইলের RENAME করার জন্য এবং WORD, EXCEL,PRINT কমণ্ড এর ক্ষেত্রে ব্যবহার হয়।তবে বেশি ভাগ ক্ষেত্রে BOOT WINDOW তে ব্যবহার হয়।

 

F3-এই KEY ব্যবহার করা হয় কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামিং কার্যাবলীর অনুসন্ধান করতে।

 

F4-এই KEY ব্যবহার হয় WINDOW EXPLORER এর ঠিকানা খোলার জন্য।

 

F5-এই KEY ব্যবহার হয় MS WORD এর REFRESHএর জন্য ও POWERPOINT শ্লাইডশো FULLSCREENএ দেখানোর জন্য।WINDOW REPLACE এ ও ব্যবহার হয়।

 

F6-এই KEY ব্যবহার হয় মাউস পয়েন্টকে BROWSERএর ADDRESS BAR এ সরানোর জন্য।

 

F7- এই KEY ব্যবহার হয় MS WORD-এ কনো লেখার বানান ও গামার ঠিক করার জন্য।

 

F8- এই KEY ব্যবহার হয় WINDOW OPERATING SYSTEM কে SAFE MODE নিয়ে যাওয়ার জন্য এবং MS WORD এর বাক্য অনুসন্ধানে ব্যবহার হয়।

 

F9-এই KEY ব্যবহার হয় MS WORD এ দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে (ctrl + F9) এবং MS EXCEL এর ফাইল মিনিমাইস করতে।

 

F10-এই KEY ব্যবহার হয় WINDOW EXPORERএর মেনু বার ওপেন করতে এবং MS WORD ও EXCEL ফাইল ম্যাক্সিমাইস করতে ব্যবহার হয়।

 

F11-এই KEY ব্যবহার হয় WINDOW EXPORER ও BROWSER কে FULL SCREEN MODEএ দেখতে।

 

F12-এই KEY ব্যবহার হয় MS WORD, EXCEL,POWERPOINT ফাইল ওপেন ও সেফ করতে।

 

PREVIOUS CLASS---------

Next class----------------


Learn basic computer questions and answers in bengali (Part-5)

 

Learn basic computer questions and answers in bengali (Part-5)

কম্পিউটার বিষয়ে ০৭টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বাংলা ভাষায় শিখুন । বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষা অর্জন করা অত্যান্ত জরুরী। তাই ধারাবাহিক ভাবে শিক্ষা পেতে আমাদের সাইট অনুশরণ করুন । প্রশ্ন ও উত্তরের মাধ্যমে কম্পিউটার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবো ।পর্ব-৫ এর মাধ্যমে ০৭ (৪৪-৫০) টি প্রশ্ন ও উত্তর নিচে তুলে ধরলাম।আশা করি আপনাদের কাজে আসবে ।

৪৪

পার্সোনাল কম্পিউটার কি ? উদাহরণ দাও

উঃ-

বর্তমানে যে কম্পিউটারগুলি আমরা ব্যবহার করি এদের বেশির ভাগই হল পার্সোনাল কম্পিউটার । এই কম্পিউটারগুলিতে এক বা একাধিক ইনপুট ও আউটপুট ডিভাই যুক্ত করা যায় ।এই ধরনের কম্পিউটারে CPU ইউনিটটি তিনটি অংশে বিভক্ত- ১ ) মেমোরী ইউনিট  ২) কন্ট্রোল ইউনিট ৩) অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট । যেমন- PC, PC-XT, PC-AT

৪৫

পার্সোনাল কম্পিউটারের ব্যবহার লেখ ?

উঃ-

এই কম্পিউটারগুলি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে,অফিস,স্কুল,কলেজ ,পেশাদারি কাজকর্ম,ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং ।এছাড়াও বাড়িতে এই কম্পিউটার ব্যবহার করা হয় ।

৪৬

পোর্টেবল কম্পিউটার কি ?

উঃ-

এই কম্পিউটারগুলি আকৃতিগত খুব ছোট ,উচ্চক্ষমতা সম্পন্ন এবং বহনযোগ্য । পার্সোনাল কম্পিউটারগুলির মতো সকল কাজ করতে সক্ষম । এই কম্পিউটারগুলি দামেও বেশি ।

৪৭

পার্সোনাল কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য লেখ ?

উঃ-

·       এই কম্পিউটার গুলি আকার ও ওজনে বেশি হওয়ায় সহজে বহন করা যায় না ।

·       এই কম্পিউটার গুলি পোর্টেবল কম্পিউটারের চেয়ে দামে কম ।

৪৮

পোর্টেবল কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য লেখ ?

উঃ-

·       এই কম্পিউটার গুলি আকার ছোট ও ওজনে কম হওয়ায় সহজে বহন করা যায় ।

·       এই কম্পিউটার গুলি পার্সোনাল কম্পিউটারের চেয়ে দামে বেশি ।

৪৯

পোর্টেবল কম্পিউটারগুলির শ্রেণী বিভাগ বিস্তারিত লেখ ।

উঃ-

পোর্টেবল কম্পিউটারগুলি নিম্নলিখিত শ্রেণীতে বিভক্ত-

 

ল্যাপটপ:-এই কম্পিউটারগুলি ওজনে ২ থেকে ৪ কিলোগ্রাম এবং দেখতে এটাচি কেসের মতো যা ডেস্কটপের মতো ব্যবহার করা যায় ।এই কম্পিউটারগুলি বহনযোগ্য ।

 

পামটপ:-এইগুলি দেখতে পকেট ক্যালকুলেটরের মতো ।

 

নোটবুক:-এইগুলি ওজনে ১ থেকে ২ কিলোগ্রাম এবং দেখতে নোটবুকের মতো ।

 

পেন কম্পিউটার:-এই কম্পিউটারগুলি খুবই ছোট এবং কী-বোর্ডের পরিবর্তে একটি আলোক সংবেদী পেন ব্যবহার করা হয়।

৫০

ল্যাপটপের দুটি বৈশিষ্ট্য লেখ ?

উঃ-

·       এই কম্পিউটারগুলি ডেস্কটপের মতো ব্যবহার করা যায় ।

·       এই কম্পিউটারগুলি ওজন কম হওয়ায় সহজে বহন করা যায় ।

 

PREVIOUS----------------------

NEXT-----------------------


Learn basic computer questions and answers in bengali (Part-4)

Learn basic computer questions and answers in bengali (Part-4)


 কম্পিউটার বিষয়ে ১১টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বাংলা ভাষায় শিখুন । বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষা অর্জন করা অত্যান্ত জরুরী। তাই ধারাবাহিক ভাবে শিক্ষা পেতে আমাদের সাইট অনুশরণ করুন । প্রশ্ন ও উত্তরের মাধ্যমে কম্পিউটার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবো ।পর্ব-৪ এর মাধ্যমে ১১ (৩৩-৪৩) টি প্রশ্ন ও উত্তর নিচে তুলে ধরলাম।আশা করি আপনাদের কাজে আসবে ।

৩৩

সুপার কম্পিউটার কাকে বলে ? উদাহরণ দাও

উঃ-

আকৃতি গত দিক দিয়ে সর্ব বৃহৎ এই কম্পিউটারটিতে তথ্য সঃরক্ষণ ,তথ্য প্রক্রিয়াকরনের ক্ষমতা অত্যান্ত শক্তিশালী ও দ্রুত গতিময় ।এই কম্পিউটার সাধারণত বৈজ্ঞানিক গবেষণা ও বৃহৎ প্রতিষ্ঠানের কাজে ব্যবহার হয় । যেমন – Cray x-mp, Cyber-205, Cray-1

৩৪

সুপার কম্পিউটারের বৈশিষ্ট্য গুলি লেখ ?

উঃ-

·       এই কম্পিউটারে একাধিক CPU ব্যবহার করা হয় ।

·       সর্বপেক্ষা দ্রুত কর্মক্ষম কম্পিউটার ।

·       ন্যানো বা পিকো সেকেন্ডে কাজ করতে পারে ।

·       স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম ।

·       একসঙ্গে অনেকগুলি নির্দেশ একই সময়ে পরিচালনা করতে পারে ।

৩৫

সুপার কম্পিউটারের ব্যবহার লেখ ?

উঃ-

আবহাওয়ার পূর্বাভাস,তৈল খনি অনুসন্ধানে,অস্ত্র গবেষণা,মিলিটারি রিসার্চ এবং অন্যান্য জটিল গণনার কাজে দ্রুত সম্পন্ন করতে সুপার কম্পিউটার ব্যবহার করা হয় ।

৩৬

মেইন ফ্রেম কম্পিউটার কাকে বলে ? উদাহরণ দাও

উঃ-

সুপার কম্পিউটারের থেকে ছোট তবুও অন্যান্য কম্পিউটারের চেয়ে বড় । এই ধরনের কম্পিউটারের একই সাথে অনেক গুলো গ্রহন ও নির্গমন মুখ থাকে ,বিভিন্ন রকম সরঞ্জাম ও সহায়ক স্মৃতির সাথে সংযোগ রক্ষা করে কাজ করে থাকে । বড় বড় প্রতষ্ঠানে এই ধরনের কম্পিউটার ব্যবহার করা হয় । যেমন-IBM 6120,UNIVAC1100/01, IBM4341

৩৭

মেইন ফ্রেম কম্পিউটারের বৈশিষ্ট্য গুলি লেখ ?

উঃ-

·       আকৃতিতে একটি ঘরের সমান ।

·       বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে সক্ষম ।

·       টাইম শেয়ার বা সময় বিভাজন পদ্ধতিতে একই সময়ে বিভিন্ন কাজ করে ।

৩৮

মেইন ফ্রেম কম্পিউটারের ব্যবহার লেখ ?

উঃ-

মেইন ফ্রেম কম্পিউটার গুলি কোনো দেশের প্রতিরক্ষা দপ্তর,বিমান ও রেল পরিষেবায় ব্যবহার হয় ।

৩৯

মিনি কম্পিউটার কাকে বলে ? উদাহরণ দাও

উঃ-

মিনি কম্পিউটারটি আকৃতিগত ছোট ও দামে সস্তা । অফিসিয়াল কাজ ,খেলাধূলা ওএন্টারটেইনমেন্ট  কাজে অনেক ব্যবহার হয় । এই কম্পিউটারকে পিসি বলে । যেমন- IBM PC,TRS 80, APPLE 64

৪০

মিনি কম্পিউটারের বৈশিষ্ট্য গুলি লেখ ?

উঃ-

এই কম্পিউটারগুলি মাল্টি ইউজার এবং মাল্টি টাস্কিং পদ্ধতিতে চলে ।

কম্পিউটারগুলি টাইম শেয়ার পদ্ধতিতে কাজ করতে পারে ।

এই কম্পিউটারগুলি ব্যয়বহুল ।

৪১

মিনি কম্পিউটারের ব্যবহার লেখ ?

উঃ-

এই কম্পিউটারগুলি বিভিন্ন পরিসংখ্যানমূলক কাজ ও CAD ডিজাইনের কাজে ব্যবহার হয় ।

৪২

মাইক্রো কম্পিউটার কাকে বলে ? ইহা কটি ভাগে বিভক্ত ও কি কি ?

উঃ-

যে সমস্ত কম্পিউটারে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসাবে মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয় তাদের মাইক্রো কম্পিউটার বলে ।

 

ইহা দুটি ভাগে বিভক্ত-

·       পার্সোনাল কম্পিউটার

·       পোর্টেবল কম্পিউটার

৪৩

মাইক্রো কম্পিউটারের বৈশিষ্ট্য গুলি লেখ ?

উঃ-

·       এই কম্পিউটার গুলি আকৃতিতে ছোট ।

·       মেমোরী অন্য কম্পিউটারগুলির তুলনায় অপেক্ষাকৃত কম ।

·       এই ধরনের কম্পিউটারগুলি দামেও সস্তা ।

Previous class -----------------------------------

NEXT-----------------------------